মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ১১:৩০ এএম | আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ১১:৩০ এএম
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জন পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৩ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের কারণে যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে। পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে এখনো ১৩ জনের খোঁজ পাওয়ানি।
এর আগে গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরে রাসায়নিকের ওই গুদামে আগুন লাগে। মুহূর্তেই বিকট শব্দে ১০ থেকে ১৫টি বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে মোট ১২টি ইউনিট যোগ দেয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিএনসিসির সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিকের গুদামে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার পর থেকে গুদাম মালিক পলাতক রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও এটি পুরোপুরি নিভেছে—এমনটা বলা যাবে না। যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে।
তিনি আরও জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল ঘটনাস্থলে গিয়ে রাসায়নিক পরীক্ষা করবে, যাতে আগুনের উৎস ও বিস্ফোরণের প্রকৃতি নির্ণয় করা যায়।
আরও পড়ুন
- নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ১১
- কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু
- কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ দগ্ধ ৪
- ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৭
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর