রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৫ পিএম | আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৫ পিএম
রাজধানীর হাজারীবাগে আজ সোমবার ভোর ৪টার দিকে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন।
দগ্ধরা হলেন—শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের ছেলে রুহান (৩) এবং রোমানের শ্যালক অপু (২৩)। উদ্ধার করে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা-এ ভর্তি করা হয়েছে।
দগ্ধ রোমানের ভাই মামুন জানান, পূর্ব রায়েরবাজারের ছয়তলা ভবনের নিচতলায় রান্না করতে গিয়ে গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারটির চারজন দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ চারজনের অবস্থাই আশঙ্কাজনক। শরীরের দগ্ধতার পরিমাণ হলো—শেখ রোমান ৭০ শতাংশ, পিংকি আক্তার ৭৫ শতাংশ, রুহান ৩৫ শতাংশ এবং অপু ৫০ শতাংশ।
এর আগে আজ ভোরে চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় গ্যাস জমে বিস্ফোরণে ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুই নারীসহ তিনজনের শরীর শতভাগ দগ্ধ হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২