বাড্ডায় বহুতল ভবন নির্মাণে চরম ঝুঁকিতে পার্শ্ববর্তী বাসিন্দারা
নিজস্ব প্রতিবেদক শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:৩০ পিএম | আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:৩০ পিএম
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় ব্যাপক অনিয়ম ও অবৈধভাবে একটি বহু তলা ভবনের নির্মাণ কাজ চলছে রাত দিন মিলিয়ে। ব্যাপক অনিয়মের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব কাটিয়ে অনুমোদন নিয়ে দ্রুত কাজ করায় ও নিয়মরীতি না মানায় আশপাশের বাসিন্দারা চরম ঝুঁকিতে রয়েছেন। ভবন নির্মাণে রাজউকের কোন নিয়মই মানা হয়নি।
এ বিষয়ে রাজউক চেয়ারম্যান বরাবর ভুক্তভোগী এলাকাবাসী আবেদন করলেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী এলাকাবাসীর আবেদনে জানা যায় ঢাকার মধ্য বাড্ডা এলাকার জ ৮০/১ বাড়িটি কোন নিয়ম না মেনেই ছয়তলা ভবন নির্মাণের কাজ চলছে। রাতদিন কোন প্রকৌশলী নিয়ম না মেনে কাজ করায় আশপাশের বাড়িঘরগুলি ধ্বসে যাওয়ার উপক্রম হয়েছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে চারটি করে কলাম তৈরি করছে। প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পে অথবা নির্মাণকালীন সময়ে ত্রুটিজনিত যে কোন কারণে দুর্ঘটনা ঘটার চরম সম্ভাবনা রয়েছে। ভবনটির চারপাশের লোকজন নির্মাণ কাজের অনিয়মে আতঙ্কিত।
বিষয়টি নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে জানা যায় ইমারত পরিদর্শক রাজীব বিষয়টি দেখাশোনা করছেন। রাজিবের মোবাইলে যোগাযোগ করলে ব্যবস্থা নিবেন বলে জানান। এদিকে বাড়ির মালিক মাহবুব রহমানের মোবাইলে কয়েক দফায় ফোন করলেও ফোন ধরেননি। এলাকাবাসী জরুরী ভিত্তিতে অবৈধভাবে নির্মাণাধীন বাড়িতে নির্মাণ কাজ বন্ধের জন্য রাজউক চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছে।
আরও পড়ুন
- শহীদ আশরাফুলের পরিবারের পাশে তারেক রহমান
- রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি
- কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
- মেট্রোরেলে যুক্ত হলো অনলাইন রিচার্জ ব্যবস্থা
- প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- শাহজালাল বিমানবন্দরে আগুন
- রাজধানীতে বাস থামিয়ে গুলি, এরপর দিল আগুন
- জিয়া উদ্যানের লেকে এবার মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’