সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ০৩:৪৬ পিএম | আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ০৩:৪৬ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে নির্বাচনের দিনেই। সাধারণ মানুষ গণভোট কিংবা সনদ এসব বিষয়ে বোঝে না।
রোবাবার (০৯ নভেম্বর) দুপুরে ঠাকরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এক মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বোঝে না।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে।
এ সময় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, এবারে ভোটটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটাই আমার শেষ নির্বাচন তাই আপনাদের কাছে এবারে নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চাই। আমরা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবো।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ-বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস