২৬৫ রানেই থামল আয়ারল্যান্ড, দ্বিতীয় ইনিংসে ভালো শুরু বাংলাদেশ
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ০৩:৫৮ পিএম | আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ০৩:৫৮ পিএম
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে আয়ারল্যান্ড থেমেছে ২৬৫ রানে। বাংলাদেশ ৪৭৬ রানে অল আউট হওয়ার পর ব্যাট করতে নামে আইরিশরা। আজ তারা তৃতীয় দিনের খেলা শুরু করে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে। দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেছে বাংলাদেশ।
প্রতিবেনন লেখা পর্যন্ত শুরুর জুটিতে ২৬ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশের ব্যাটাররা। দুজন ওপেনারই নিজেদের পঞ্চাশ রান অতিক্রম করেছে।
এর আগে গতকাল দ্বিতীয় দিনের শেষ বেলায় দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়লেও লরকান টাকারের ৭৫ ও স্টিফেন ডহেনির ৪৬ রানের ইনিংসের সুবাদে লড়াইয়ে ফেরে সফরকারীরা। শেষদিকে জর্ডান নিলও খেলেন ৪৯ রানের ইনিংসে। শেষ পর্যন্ত দলটি থামে ২৬৫ রানে। ২১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছেন নাজমুল শান্তরা।
বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনে অল আউট হয় ৪৭৬ রানে। এরপর ব্যাট করতে নেমে দ্রুতই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। আজ তৃতীয় দিনে খেলতে নেমে দলের হাল ধরেন টাকার ও ডহেনি। এ দুজন মিলে ৮১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
এদিকে দিনের খেলা শুরুর পর আজ ভূমিকম্পের কারণে ম্যাচ বন্ধ ছিল কয়েক মিনিট। খেলা আবার শুরু হলে আঘাত হানেন তাইজুল। ডহেনিকে ফিরিয়ে জুটি ভাঙেন তিনি। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনও তাইজুলের বলেই বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন।
তবে টাকার আজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। নিলকে নিয়েও তিনি গড়েন ৭৪ রানের লড়াকু জুটি। ১ রানের জন্য ফিফটি পাননি নিল। ইবাদতের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। তবে শেষ পর্যন্ত টাকারের ৭৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদেই অল আউট হওয়ার আগে আইরিশরা করতে পারে ২৬৫ রান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন তাইজুল, ২ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।
এদিকে ২১১ রানে এগিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৬ রান।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়