দেশে এখনও সন্ত্রাসী কার্যক্রম চলছে: রুহুল কবির রিজভী
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ০১:৫০ পিএম | আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ০১:৫০ পিএম
রাষ্ট্রীয়ভাবে গুম-খুন না থাকলেও দেশে এখনও সন্ত্রাসী কার্যক্রম চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সন্ত্রাস-অপরাধ দমনে সরকার শিথিলতা প্রদর্শন করছে।
আজ শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশে সন্ত্রাসীদের ধরতে সরকারের তেমন প্রচেষ্টা না থাকায় যুবদল নেতা কিবরিয়ার মতো হত্যাকাণ্ড ঘটছে।
ঢাকা শহর ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল আওয়ামী আমলে রাজউকের পক্ষ থেকে।
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
আরও পড়ুন
- ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান
- বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
- শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট