পরিস্থিতি বিবেচনায়
ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ১১:১৫ এএম | আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ১১:১৫ এএম
ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) এক নোটিশে এ কথা জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তর।
নোটিশে বলা হয়েছে, রবিবার জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পেশাগত এমবিবিএস পরীক্ষাসমূহ ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ কারণে ছাত্রছাত্রীদের মানসিক চাপ নিরসন ও প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে মিলিত হবার সুবিধার্থে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
নোটিশে আরও বলা হয়েছে, ৩০ নভেম্বর থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ