দেশবাসীর দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ০৯:১৮ পিএম | আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ০৯:১৮ পিএম
এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।
ডা. জাহিদ হোসেন বলেন, চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন।
এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।
আরও পড়ুন
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
- জয়নুল আবেদি ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন
- সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার দলীয় পদ স্থগিত
- মুক্ত একুশের অনুভূতি ভিন্নরকম : মির্জা ফখরুল
- জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি