দাম বাড়ল ভোজ্যতেলের, আজ থেকে কার্যকর
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ০১:১৫ পিএম | আপডেট: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ০১:১৫ পিএম
দেশের বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে ৬ টাকা। নতুন এই মূল্য আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে।
গতকাল রবিবার (৭ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী- লিটারে ৬ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ৯৫৫ টাকা। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা নির্ধারিত হয়েছে।
আরও পড়ুন
- দেশে স্বর্ণের দামে ফের পতন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় জ্বালানি তেলের দাম দুই বছরের সর্বোচ্চে
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার
- নিম্নমুখী স্বর্ণের বাজার
- বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
- কমল তেলের দাম
- রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়
- হরমুজ প্রণালি জটিলতায় বাড়ছে তেলের দাম