ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ০২:৫০ পিএম | আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৬:০২ পিএম
চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স।
আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। এর আগে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে হয়।
এদিকে হাদিকে সিঙ্গাপুরে নিতে এদিন বেলা ১১টা ২২ মিনিটে সে দেশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্স।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই এ কয়দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
আরও পড়ুন
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি