পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো ঢাবির বিজ্ঞান
ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরিক্ষা আজ
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:২৬ পিএম | আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:২৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে, ঢাবি কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এছাড়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তরিত করেছেন, তাদের জন্যও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিন MIST পরীক্ষার্থীদের জন্য মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে, যাতে তাদের যাতায়াত নিরাপদ এবং সুবিধাজনক হয়। অতিরিক্ত মেট্রোরেলও চলাচল করবে।
এ দিকে ঢাবি কর্তৃপক্ষের অনুরোধে, MIST কর্তৃপক্ষ তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষা, যা পূর্বে ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত ছিল, তা একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আয়োজনের ব্যবস্থা করেছে।
আরও পড়ুন
- গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. জাহিদুর রহমান
- দীর্ধ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপে 'সাফি মাল্টিমিডিয়া স্কুলে'র ব্যতিক্রমধর্মী উদ্যোগ
- ঢাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান
- এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- মঙ্গলবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- বেগম খালেদা জিয়ার ছবি অবমাননায় জড়িতদের শাস্তির দাবি ইবি ইউট্যাব ও জিয়া পরিষদের