বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৪ পিএম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জাতিসংঘ।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোকবার্তা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত। এই শোকাবহ মুহূর্তে জাতিসংঘ তার পরিবার, স্বজন ও ঘনিষ্ঠজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’ একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে সংস্থাটি।
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ইইউয়ের শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অগ্রদূত খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছে চীন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে তার মৃত্যুর সংবাদ।
আরও পড়ুন
- দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানের বিরুদ্ধে ভালো অবস্থানে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী আব্রাহাম লিঙ্কন
- সরকারি সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর
- ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
- মার্কিন নাগরিকদের ইসরায়েলসহ ১৪ দেশ ত্যাগের নির্দেশ
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০
- যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য