ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৪ এএম | আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৪ এএম
ইরানের ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ সচল রাখা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী ও অভিজাত ইউনিট ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে সহযোগিতার অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট।
বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, মন্ত্রণালয়ের ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ’ এই পদক্ষেপ নিয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কোন দেশের, তা স্পষ্ট করা হয়নি।
যুক্তরাষ্ট্র আগেই ইরানের তেল বাণিজ্যের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবুও বিভিন্ন উপায়ে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল সরবরাহ অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, দেশি-বিদেশি কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় একটি ‘ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক’ গড়ে তুলেছে তেহরান।
এই ব্যবস্থার মাধ্যমে তৃতীয় পক্ষের সহায়তায় তেল বিক্রির অর্থ আন্তর্জাতিক ব্যাংকে সংরক্ষণ করা হয় এবং পরে তা ইরানের প্রতিরক্ষা বাহিনী ও আইআরজিসির কাছে পৌঁছে দেওয়া হয়। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এই নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
ইরানের তেল বাণিজ্য ও বিপণন কার্যক্রমে সরাসরি যুক্ত রয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং আইআরজিসি।
গত কয়েক বছরে ইরানের জ্বালানি খাতকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে চাপ বাড়িয়ে আসছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। গত ১২ এপ্রিল ইরানের বন্দরগুলোর ওপরও অবরোধ আরোপ করে ওয়াশিংটন, যা স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা