তীব্র শীত উপেক্ষা করে
আজও খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ১২:৪৮ পিএম | আপডেট: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ০২:২৩ পিএম
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর আজও জিয়ারত করছেন সাধারণ মানুষ। শীত ও কুয়াশা উপেক্ষা করে বাড়ছে ভিড়। শ্রদ্ধা জানাতে আসছেন নানা শ্রেণিপেশার মানুষ।
এদিকে সকালে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
এদিন সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর জিয়া উদ্যানে। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে। অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সমাধিস্থলে। আসছেন দলের নেতাকর্মীরাও।
খালেদা জিয়ার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে আসেন। পরিবারের মোট ২০ জন সদস্য নিয়ে মোনাজাতে শামিল হন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।
জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টায় সর্বসাধারণের জন্য জিয়া উদ্যানে প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন সকাল থেকেই মানুষ বেগম জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে জড়ো হতে থাকেন। প্রবেশ অধিকার না থাকায় সবাই দূর থেকে দোয়া করতে থাকেন। বেগম জিয়াকে নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা স্মৃতিচারণ করতে দেখা যায়। প্রবেশ উন্মুক্তের খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে মানুষের ঢল নামতে থাকে।
উল্লেখ্য, গত বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
আরও পড়ুন
- মন্ত্রী পদ আমার জন্য চাকরি নয়, ‘ইবাদত’ : শিক্ষামন্ত্রী
- আজ থেকে বাতিল জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি
- আজ বেলা ১১টায় শুরু জাতীয় সংসদের অধিবেশন
- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
- ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী
- আমি যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি : বিমানমন্ত্রী
- সিংগাইর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, গাফলতি করলেই বিভাগীয় ব্যবস্থা
- আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী