1. »
  2. জাতীয়

আমি যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি : বিমানমন্ত্রী

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ০৬:০১ পিএম | আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ০৬:০১ পিএম

আমি যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন, ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন আমি তা কোনদিন ভুলবো না। মন্ত্রী হলেও আমি আপনাদের মেয়ে। মানিকগঞ্জের মেয়ে। ঢাকায় বসে মানিকগঞ্জবাসীর জন্যই কাজ করে যাচ্ছি। 

শুক্রবার (১৩ মার্চ) সদ্য প্রয়াত  মা হুরন নাহার রশিদ এর স্মরণে  দোয়া ও ইফতার মাহফিলে  প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। 

তিনি বলেন, আমার বাবা মরহুম হারুনার-রশিদ খান মুন্নুর স্বপ্ন ছিল মানিকগঞ্জ জেলাকে একটি আধুনিক জেলায় রূপান্তরিত করার। জীবদ্দশায় তিনি কাজ শুরু করেছিলেন, বেশ কিছু বাস্তবায়নও করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। আপনারা দোয়া করবেন আমি যেন বাবার  স্বপ্ন পূরণ করতে পারি।  

তিনি বলেন, আমার মা সব সময় আমার বাবা সাবেক মন্ত্রী ও মুন্নু  গ্রুপের প্রতিষ্ঠাতা হারুনার রশিদ খান মুন্নুর পাশে থেকে উৎস যুগিয়েছেন। তার অক্লান্ত অনুপ্রেরণা এবং ওইকান্তিক সহযোগিতায় আমরা দু বোন  এই পর্যন্ত আসতে পেরেছি। আপনারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহতালা যেন তাকে বেহেস্ত নসিব করেন। 

মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে প্রতিষ্ঠিত মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল মাঠে আয়োজিত  দোয়া মাহফিল ও স্মরণ সভায়   প্রায় ১৫ হাজার রোজাদার শরিক হন।

স্মরণ সভায় ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান, অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস, মুন্নু  গ্রুপের চেয়ারম্যান মইনুল ইসলাম,  মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মইনুল ইসলাম, মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ সামিউল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা বিএনপির প্রবীণ নেতা অ্যাডভোকেট জামিনুর রশিদ খান, মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম আবেদীন কায়সার, শামীম আল মামুন,   জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ পারভেজ, সদস্য সচিব তুহিনুর রহমান, শ্রমিক দলের জেলা কমিটির সভাপতি আব্দুল কাদের মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান ও সদস্য সচিব রকিবুর রহমান খান রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবসহ সকল ইউনিটের নেতাকর্মী, সাধারণ মুসল্লি এবং বিপুল সংখ্যক  সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। 

স্মরণ সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া  এবং  মরহুমা হুরন নাহার রশিদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।