উদ্দেশ্যমূলকভাবে ব্যালোটে কিছু দলের প্রতীক আগে দেওয়া হয়েছে : নজরুল ইসলাম
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ০৮:৫৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ০৮:৫৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) মনে হয় বিষয়টি খেয়াল করেনি।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি। বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছে করেই এমনটাই করেছে বলেও অভিযোগ করেন তিনি। কমিশনের প্রতি আহ্বান জানান, যেন এই পোস্টাল ব্যালটের মতো দেশের ব্যালটেও একইভাবে প্রতীক ব্যবহার করা না হয়।
তিনি আরও বলেন, বাহরাইনে একটি বিশেষ দল অনেকগুলো ব্যালট পেপারের বিষয়টি সামলাচ্ছে। ইসি বলেছে, ‘তারা বাহরাইনের রাষ্ট্রদূতের সাথে এ নিয়ে আলাপ করেছে’। এমনকি ভোটে কারচুপির চেষ্টা হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে বলা হয়েছিল। কিন্তু আমরা বলবো যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একটি বিশেষ দল ভুয়া ভোটার তৈরির চেষ্টায় আছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট হাতে পাওয়ার পর প্রবাসীরা ভিবিন্ন মন্তব্য করতে থাকেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বেশি যে বিষয় সেটি হলো, ব্যলোট পেপারে জামায়াতের প্রতীক প্রথম লাইনে আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির প্রতীক ধানের শীষ ব্যলোটে নেই। পরে ভালোভাবে খেয়াল করে তারা দেখতে পান ব্যালট পেপারের মধ্যে ভাজ দিয়ে ছোট করা হয়েছে সেই ভাজের মধ্যে পরেছে বিএনপির প্রতীক। এ নিয়ে প্রবাসীদের আলোচনা-সমালচনা করে স্যোসাল মিডিয়ার নানান প্লাটফর্মে পোস্ট করেন। এর পর এ বিষটি সবার নজরে আসলে দেশেও এ নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা