রিক্সা-ভ্যান-অটো চালকদের সাথে তারেক রহমানের মতবিনিময়
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ১০:৩২ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ১০:৩২ পিএম
রিক্সা, ভ্যান অটো চালক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠান নিয়ে বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড পেজ থেকে ৩ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করেছে।
এতে দেখা যায়, চেয়ারম্যানের কার্যালয়ে রিক্সা, ভ্যান, অটো চালকসহ দেশের শ্রমজীবী মানুষগুলো তারেক রহমানের গুলশান অফিসে তাঁর জন্য অপেক্ষা করছেন। এসময় তারেক রহমান উপস্তিত হয়ে প্রথমেই একে একে উপস্থিত সবার সাথে হাত মিলিয়ে তাদের খোঁজ খবর নেন।
সেখানে উপস্থিত ছিলেন, ভাইরাল সেই রিক্সাচালক আনোয়ার যিনি তারেক রহমানের পত্নী ডা. জুবাইদা রহমানকে ধানের শীষ উপহার দিতে এসে এভারকেয়ার হাসপাতালের সামনে কয়েকদিন অবস্থান করেছিলেন। পরে তার সেই ধানের শীষ জুবাইদা রহমানের পক্ষে গ্রহণ করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। সেময় তাকে আর্থিক সহায়তাও দেন ডা. জুবাইদা রহমান।
কুশল বিনিময়ের সময় তারেক রহমান আনোয়ারকে চিনতে পেরে তাকে কিছু বলতে দেখা যায়। এসময় সে তারেক রহমানকে সেলুট দিতে দিতে হাসছিলো। এদিন সে মাথায় ধানের শীষের লোগো লাগানো ব্যান্ড পরে উপস্থিত হয়।
এছাড়াও তারেক রহমানকে কাছে পেয়ে উপস্থিত সবাইকে আনন্দিত দেখা যায়।
অনুষ্ঠান চলাকালিন তারেক রহমানকে শ্রমজীবী এই মানুষদের আশা, আকাঙ্খা, অভিযোগ, প্রত্যাশাত কথা মন দিয়ে শুনতে দেখা যায়। উপস্থিত সকলের কথা শেষ হলে তারেক রহমান সবার উদ্দেশে কথা বলেন।
আরও পড়ুন
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
- জয়নুল আবেদি ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন
- সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার দলীয় পদ স্থগিত
- মুক্ত একুশের অনুভূতি ভিন্নরকম : মির্জা ফখরুল
- জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি