তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠক
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ ১২:৫৭ পিএম | আপডেট: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ ১২:৫৭ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় গুলশানে নিজ বাসা থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন তারেক রহমান। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সাহলে শিবলী। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস