বিপদ-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ০৬:৪৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ০৬:৪৩ পিএম
যেকোনো বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (২০ জানুয়ারি) মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এ অঙ্গীকার করেছেন তারেক রহমান।
দোয়া মাহফিলে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও।
দোয়া-মোনাজাতের আগে তারেক রহমান বলেন, যেই মা-বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন, সেই মা-বোনদের অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। সেই জন্য ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রব্বুল আলামিনের রহমের ওপরে।
আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছে রহমানুর রাহিম। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আল্লাহ যদি আমাদের রহম করেন, তাহলেই একমাত্র আমাদের কাজে সফল হবো, যোগ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ সুযোগ দিলে আপনারা যে থাকার কষ্ট করছেন, সেই কষ্ট ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই। এইখানে যে মানুষগুলো থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট করবো, সেই ফ্ল্যাটগুলো আমরা তাদের নামে দিতে চাই।
পাশাপাশি বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে বলেও এসময় জানান বিএনপি চেয়ারম্যান।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা