কেরানীগঞ্জে বিএনপি নেতাকে দুর্বৃত্তের গুলি
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ১০:৩৩ এএম | আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ১০:৩৩ এএম
ঢাকা জেলার কেরানীগঞ্জ ঢালিকান্দি এলাকায় হাসান মোল্লা নামে বিএনপি নেতা দুবৃত্তের গুলিতে আহত হয়েছে। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার পরে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে অবস্থানকালে সন্ত্রাসীরা মোটর সাইকেলে করে এসে হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলি পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়নের বিএনপি'র সাধারণ সম্পাদক। রাতে জগন্নাথপুরে ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনী কাজ শেষে একই এলাকায় ওযাজ মাহফিলে যায়। সেখান থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌছামাত্র দুইজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে। তবে কে বা করার গুলি করেছে তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, বিএনপি নেতা হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শুনেছি তিনি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় এলে মোটর সাইকেলে করে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। আমরা বিষয়টি দেখছি।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস