নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মির্জা ফখরুল
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ১২:০৬ পিএম | আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ১২:০৬ পিএম
সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ‘নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র’ জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার রাতে কেরাণীগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা এই ন্যক্কারজনক ও বর্বর হামলার তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রতিবাদ জানাচ্ছি। এহেন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে রুদ্ধ করার যে কোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর উপকণ্ঠে কেরাণীগঞ্জে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পেটের ডান পাশে গুলি লেগেছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।
এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলন, সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা আজকে চরমভাবে হুমকির মুখে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণে আনা জরুরি।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস