নির্বাচনে থাকবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ১০:২৯ এএম | আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ১০:২৯ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। পাশাপাশি নির্বাচনে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।
গতকাল রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনৈতিক মিশনের প্রধান, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১ হাজার ৯৯৪ জন, এর মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী।
তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
সূত্র : বাসস
আরও পড়ুন
- মন্ত্রী পদ আমার জন্য চাকরি নয়, ‘ইবাদত’ : শিক্ষামন্ত্রী
- আজ থেকে বাতিল জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি
- আজ বেলা ১১টায় শুরু জাতীয় সংসদের অধিবেশন
- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
- ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী
- আমি যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি : বিমানমন্ত্রী
- সিংগাইর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, গাফলতি করলেই বিভাগীয় ব্যবস্থা
- আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী