বিএনপির নারী কর্মীরা জামায়াত-শিবিরের হামলায় শিকার হচ্ছেন : রিজভী
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ০২:১৯ পিএম | আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ০২:১৯ পিএম
বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী। জামায়াত ও ছাত্র শিবির নারীদের অনলাইন অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে।’
জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না।’
আরও পড়ুন
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি