বগুড়া থেকে সিরাজগঞ্জের জনসভায় পথে তারেক রহমান
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ০১:০১ পিএম | আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ০১:০১ পিএম
বগুড়া থেকে সিরাজগঞ্জের জনসভায় যোগ দিতে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
দীর্ঘদিন পর উত্তরবঙ্গে নির্বাচনী সফরে থাকা তারেক রহমান সফরের শেষ দিনে আজ শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এ লক্ষ্যে দুপুর ১২টার পর তিনি বগুড়া থেকে সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন।
এর আগে রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় জনসভা এবং গতকাল রংপুর বিভাগে প্রচারণা কার্যক্রম সম্পন্ন করে তিনি বগুড়ার চারতারকা হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করেন।
এ সফরকে কেন্দ্র করে তারেক রহমানের জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যাত্রাপথে ডিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক গাড়ি দেখা গেছে। পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ দায়িত্ব পালন করছে।
এ ছাড়া তাঁর গাড়িবহরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের গাড়িও রয়েছে।
যাত্রাপথে প্রতিবারের মতো নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানাচ্ছেন। তারেক রহমান হাত নাড়িয়ে সে অভিবাদন গ্রহণ করায় নির্বাচনী লাল-সবুজ বাসটি ধীরগতিতে চলতে দেখা গেছে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, আজ দুপুর ২টায় সিরাজগঞ্জের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস