ক্ষমতায় গেলে বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা দেবে বিএনপি: মাহদী আমিন
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ০১:৪৯ পিএম | আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ০১:৪৯ পিএম
বিএনপি ক্ষমতায় এলে সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। পাশাপাশি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতেও বিএনপি কাজ করবে বলে জানান তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন ড. মাহদী আমিন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলে বিএনপি বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে। মেধাবী ও দক্ষ জনশক্তির জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা তৈরি করা হবে, যা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার অংশ।
ফ্রিল্যান্সারদের দাবির প্রেক্ষিতে দেশে পেপাল সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে।
এর আগে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় পরীক্ষামূলকভাবে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়া হয়। সেখানে অংশগ্রহণকারীরা সেই সুবিধা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়। ভবিষ্যতেও একই মডেলে সারা দেশে বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস