৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৫০ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪২ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ উপলক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিটিভিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুযায়ী দলীয় প্রধানদের জন্য বিটিভিতে প্রচারের স্লট বরাদ্দ দিতে হবে। লিখিত আবেদন পাওয়ার সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ, প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট ও এর মেয়াদ নির্ধারণ এবং প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে বিটিভি।
এ ছাড়া যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন জমা দেওয়ার ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
তবে ইসি জানায়, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আবেদন না আসায়, বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে তাদের চাহিদা অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে বিটিভিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী, প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট
- আগামীতে হয়তো শুনতে হবে জামায়াত দেশের পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমেদ
- ‘একটি দল নারীদের কলঙ্কিত আখ্যা দিয়ে ঘরবন্দি করতে চায়’ : তারেক রহমান
- খুলনার জনসভাস্থলে পৌঁছেছেন তারেক রহমান
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল
- বিকাশ নম্বর দেবেন না, স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল
- বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির জনগণকে দেখে রাখবেন : তারেক রহমান
- ক্ষমতায় গেলে বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা দেবে বিএনপি: মাহদী আমিন