1. »
  2. জাতীয়

রমজানে অফিসের সময়সূচি জানাল সরকার

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪০ এএম | আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪০ এএম

রমজানে অফিসের সময়সূচি জানাল সরকার

পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব দফতরের অফিস সময় নির্ধারণ করেছে সরকার। রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

নির্ধারিত অফিস সময়ের মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

সূত্র : বাসস