আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫২ এএম | আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:১৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেল সাড়ে ৩টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনুষ্ঠান পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটি তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। এর আগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তিনিই সেসব নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছিলেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেয়। সে সময় খালেদা জিয়া কারাবন্দি থাকায় একই বছরের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।
নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন জানান, বিএনপি তৃণমূলভিত্তিক একটি রাজনৈতিক দল হিসেবে দেশের সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে ইশতেহার প্রণয়ন করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জনসম্পৃক্ততার মাধ্যমে মতামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, ইশতেহারে দলের শীর্ষ নেতৃত্বের ভিশনের পাশাপাশি সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। জনজীবনের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে বাস্তবভিত্তিক ও টেকসই পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস