গুলশান মডেল স্কুলে ভোট দিলেন তারেক রহমান
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৭ এএম
ঢাকা-১৭ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জেইমা রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভোট প্রদান করেন এবং পরে কেন্দ্র থেকে বের হয়ে আসেন। কেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।
ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তারেক রহমান বলেন, নির্বাচনে বিএনপির জয় নিয়ে তিনি আশাবাদী। পাশাপাশি তিনি ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এ কেন্দ্রেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোট দেবেন বলে জানা গেছে।
এর আগে সকাল ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ সময় পর ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন দলের শীর্ষ নেতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির নাহিদ ইসলামও নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
আরও পড়ুন
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
- জয়নুল আবেদি ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন
- সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার দলীয় পদ স্থগিত
- মুক্ত একুশের অনুভূতি ভিন্নরকম : মির্জা ফখরুল
- জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি