নির্বিঘ্নে ভোট হলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১০ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১০ এএম
বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, “সারা দেশের পূর্ণাঙ্গ খবর এখনো আমাদের হাতে আসেনি। তবে গত রাতে কয়েকটি স্থান থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি, যা কোনোভাবেই কাম্য নয়।”
তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে সেসব ঘটনা নিয়ন্ত্রণে এনেছে। ভোররাত পর্যন্ত টেলিভিশনের পর্দায় আমরা কিছু দৃশ্য দেখেছি।”
দলের সম্ভাব্য জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, “আমি ইনশাআল্লাহ আশাবাদী—দৃঢ়ভাবে আশাবাদী। আগেও বলেছি, আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে।”
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা