তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:২১ পিএম | আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:২১ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় তিনি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানান। টেলিফোনালাপে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে একযোগে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে এককভাবে বিজয় অর্জন করে। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে উভয় আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
আরও পড়ুন
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
- অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
- নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
- রাজধানীর কড়াইল বস্তিতে আইন সয়ায়তা ক্যাম্পের উদ্বোধন করলেন আইনমন্ত্রী