কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩০ এএম | আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩০ এএম
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় মন্ত্রিসভার সদস্যরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং আপিল বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা নিবেদন করেন। তিন বাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, জাতীয় পার্টি, বিজেপি, জেপি, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেএসডি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়া ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
আরও পড়ুন
- ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে সরকার
- ইতিহাসে প্রথমবার শহীদ মিনারে ভাষা শহীদদের জন্য দোয়া করলেন প্রধানমন্ত্রী
- সংসদ বসা মাত্রই 'হ্যাঁ' কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী
- ত্রয়োদশ সংসদের স্পিকার কে? চূড়ান্ত নাম আসছে শিগগিরই
- তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- দেশের আট উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি
- সিলেট জেলা প্রশাসককে শোকজ
- চমকপ্রদ সিদ্ধান্তে ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী