জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৫ এএম | আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৫ এএম
জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর বরাবর চিঠি পাঠিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন।
শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠির বক্তব্য পাঠ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘সচেতন নাগরিক সমাজ’-এর আহ্বায়ক নীলা ইসরাফিল এবং সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি।
সংবাদ সম্মেলনে তনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন যে, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এটি দলটির ঘোষিত নীতির অংশ বলেও তিনি দাবি করেন।
তনি অভিযোগ করেন, এ ধরনের অবস্থান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী। তার ভাষ্য অনুযায়ী, আরপিও অনুসারে কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গসমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সেই দলের নিবন্ধন বাতিলযোগ্য হতে পারে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণের অধিকার অস্বীকার করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক। নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপসের বিষয় হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
চিঠিতে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ, অবমাননাকর বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস