সংসদ বসা মাত্রই 'হ্যাঁ' কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০৪ পিএম | আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০৪ পিএম
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে। তবে ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, সে বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে শপথ ইস্যুতে এ মন্তব্য করেন তিনি।
সকাল ৮টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের মতপার্থক্য থাকতে পারে। সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
শহীদ বেদিতে মব সৃষ্টির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যারা মব সৃষ্টি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে।’
এদিকে, লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে একে একে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াত, লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
আরও পড়ুন
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
- অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
- নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
- রাজধানীর কড়াইল বস্তিতে আইন সয়ায়তা ক্যাম্পের উদ্বোধন করলেন আইনমন্ত্রী