পিলখানায় শহীদ সেনাদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৬ এএম | আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৬ এএম
২০০৯ সালের বিডিআর সদরদপ্তর পিলখানায় হত্যাযজ্ঞে শহীদ হওয়া সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এছাড়া শহীদদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
উপস্থিতরা নিরবভাবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন এবং হাত তুলে মোনাজাতের মাধ্যমে শহীদ সেনাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন শহীদ হন। ২০২৪ সাল থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে।
আরও পড়ুন
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
- অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
- নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
- রাজধানীর কড়াইল বস্তিতে আইন সয়ায়তা ক্যাম্পের উদ্বোধন করলেন আইনমন্ত্রী