যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ০৫:২৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ০৫:২৪ পিএম
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলা করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটিটি সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করবে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রীকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী।
কমিটিটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ করবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করবে।
আরও পড়ুন
- ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
- শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!
- প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
- দেশে পৌঁছেছে যুদ্ধে নিহত আহমেদ আলীর মরদেহ
- ১৪ মার্চ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- হাদি হত্যা মামলার আসামি ফয়সালসহ দুজনকে দ্রুত দেশে ফেরানো হবে: আইজিপি
- হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর শেষ কথা ছিলো ‘নিজের আর আমার পরিবারের খেয়াল রেখ’ : আতিকুর রহমান রুমন