হাদি হত্যা মামলার আসামি ফয়সালসহ দুজনকে দ্রুত দেশে ফেরানো হবে: আইজিপি
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১২:১৩ পিএম | আপডেট: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১২:১৩ পিএম
ভারতে গ্রেফতার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুইজনকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ভারতে আটক দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
আইএসপিআর জানায়, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)কে গ্রেফতার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।
তাদের বনগাঁ, পশ্চিমবঙ্গ এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু