1. »
  2. জাতীয়

ঈদের ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১২:৪০ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১২:৪০ পিএম

ঈদের ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের সরকারি ছুটির প্রথম দিন আজ মঙ্গলবার (১৭ মার্চ)। এর মধ্যেও সচিবালয়ে অফিসে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ১১টায় সচিবালয়ে আসা প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক বুয়েটের একটি প্রতিনিধি দলের সঙ্গে। 

এরপর দুপুর ১২টায় কৃষক কার্ড সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

দুপুর ২টায় মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক।