বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ১০:৩১ এএম | আপডেট: রবিবার, ২২ মার্চ, ২০২৬ ১০:৩১ এএম
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর কবর জিয়ারত করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যরিষ্টার জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো-এর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং তাঁদের দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
পরিবারের সদস্যদের নিয়ে কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে কবরের ওপর পুষ্পমাল্য অর্পণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কবর জিয়ারত শেষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসায় ফিরে যান।
আরও পড়ুন
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
- ঈদের দিন বন্ধ মেট্রোরেল চলাচল
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির জন্য সব প্রস্তুতি সম্পন্ন, জামাত সকাল সাড়ে ৮টায়
- ঈদের ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী