1. »
  2. জাতীয়

উত্তরা-বনানীসহ চার থানায় ওসি বদলি

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১১:৩৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১১:৩৪ পিএম

উত্তরা-বনানীসহ চার থানায় ওসি বদলি

রাজধানী ঢাকা-য় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দফতর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

উপ-পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত আদেশে বলা হয়, উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায়, ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় এবং লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায় পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে এই বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।