তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ০৮:৪১ পিএম | আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ০৯:০১ পিএম
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলোচনা হয়েছে এবং শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। চোরাচালান রোধেও কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, ঈদের সময় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
অধ্যাদেশ সংক্রান্ত কোনো আলোচনা এদিন হয়নি জানিয়ে চিফ হুইপ বলেন, রোববার (২৯ মার্চ) বিশেষ কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। একইদিন অধিবেশনের আগেই সরকার দলের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। রোববার আবারও বসতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। এর আগে নিজ দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসে বিএনপি।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী