প্রথমবারের মত নয়াপল্টন কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ০৯:০০ পিএম | আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ০৯:১৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন তিনি। এ সময় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় পল্টন কার্যালয়ে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান। সভা শেষে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে হাস্যরসের ছলে তিনি বলেন, “কাল পল্টন অফিসে যাব, সবাইকে সেখানে দেখতে চাই।”
দলীয় প্রধানের আগমন ঘিরে নয়াপল্টন কার্যালয়ে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। এদিন সকাল থেকেই কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় এবং প্রধান ফটকের চারপাশে ব্যারিকেড বসানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হন। দলীয় প্রধানকে স্বাগত জানাতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন। খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে পুরো নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে।
উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২৯ ডিসেম্বর দেশে ফিরে প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেদিনও তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
আরও পড়ুন
- তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- জ্বালানি তেল মজুত ঠেকাতে ডিপোতে বিজিবি মোতায়েন
- খাটো করার চেষ্টায় বলে শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী
- ৩ লাখ টন জ্বালানি কেনার অনুমোদন দিল সরকার
- দৌলতদিয়া ফেরিঘাটে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু
- স্বাধীনতা দিবসে বাংলাদেশকে পাকিস্তানের শুভেচ্ছা
- দেড় যুগ পর স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা