রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: প্রধানমন্ত্রী
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১০:৩০ এএম | আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১০:৩০ এএম
রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আর দলীয় কার্যালয়ে আসবেন না—এমন কঠোর বার্তা দিয়েছেন তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি স্পষ্টভাবে জানান, কোনোভাবেই রাস্তা বন্ধ করা যাবে না। দলীয় কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে হলে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। তিনি বলেন,
“রাস্তা বন্ধ করলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব হবে না।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, যদি তারা তাকে নিয়মিত কার্যালয়ে দেখতে চান, তাহলে অবশ্যই রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। এমনকি তিনি আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করার নির্দেশও দেন।
দেশের মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি নেতাকর্মীদের আইনের মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান এবং বলেন, মানুষের কষ্ট হয়—এমন কোনো কার্যক্রমে জড়ানো যাবে না।
তার বক্তব্যের পরপরই নেতাকর্মীরা রাস্তা ছেড়ে দিলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী