ঈদের পর আজ বসছে সংসদ অধিবেশন
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১০:৩৭ এএম | আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১০:৩৭ এএম
ঈদুল ফিতরের বিরতি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
আজকের কার্যসূচিতে রয়েছে সরকারি দলের সংসদীয় সভা এবং অধ্যাদেশ-সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির বৈঠক। এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদের ছুটিসহ বিভিন্ন কারণে ১৫ মার্চ তা মূলতবি করা হয়েছিল।
অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।
এছাড়া দিনের কার্যসূচিতে থাকবে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেগুলোর ওপর আলোচনা।
সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী