সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি ১১ নির্দেশনা
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১০:৩৫ এএম
সরকারি দপ্তরে শৃঙ্খলা, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে ১১টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব নির্দেশনা মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। এ সময় যেন কোনো দাফতরিক কার্যক্রম বিঘ্নিত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সীমিত সংখ্যক লাইট, ফ্যান ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান, এসি-সহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে। অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখতে হবে। সরকারি অনুমতি ছাড়া কোনো আলোকসজ্জা করা যাবে না।
অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি ও অন্যান্য স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কর্মপরিবেশ স্বাস্থ্যসম্মত থাকে।
এসব নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও একই ধরনের নির্দেশনা দেওয়া হলেও তা পুরোপুরি অনুসরণ না হওয়ায় নতুন করে কঠোরভাবে ১১টি নির্দেশনা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী