1. »
  2. জাতীয়

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ০২:৫৭ পিএম | আপডেট: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ০২:৫৭ পিএম

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যরা। এছাড়াও বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমীর শফিকুর রহমান এবং বিরোধী দলীয় সংসদ সদস্যসহ জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানাজায় উপস্থিত সবার কাছে স্ত্রী দিলারা হাফিজের জন্য দোয়া প্রার্থনা করেন।

এর আগে, শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ মারা যান। এরপর রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।