পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ০৪:৩৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ০৪:৩৯ পিএম
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি থেকে বঞ্চিত ১,৮২১ জন চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে বিভিন্ন দাবি নিয়ে সেখানে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন চিকিৎসকরা।
সচিবালয় ত্যাগের প্রাক্কালে গাড়িতে ওঠার আগে হঠাৎ করেই তাদের কাছে এগিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রতিনিধি দল সংক্ষেপে তাদের দাবি তুলে ধরলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
আরও পড়ুন
- ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করতে উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী
- বাড়ছে সিগারেটের দাম
- স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনল সিআইডি
- ক্রীড়াবিদদের রাজনৈতিক দলে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছি : দাবি ট্রাম্পের
- ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বর্তমান সরকার জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার