ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করতে উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ০৯:৩২ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ০৯:৩২ পিএম
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে এসএমই ঋণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিজেদের বিচ্ছিন্ন না ভেবে দেশের মূলধারার অংশ হিসেবে ভাবতে হবে। একই সঙ্গে তাদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বর্তমান বিশ্বে সংঘাত ও সহিংসতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতিতে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সরকার কাজ করবে। তাদের উন্নয়নে আলাদা তহবিল গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে প্রতিনিধিত্ব আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ বছর সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, সকলকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।
জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- বাড়ছে সিগারেটের দাম
- পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনল সিআইডি
- ক্রীড়াবিদদের রাজনৈতিক দলে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছি : দাবি ট্রাম্পের
- ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বর্তমান সরকার জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার