রাজশাহীর অসহায় টুলি বেগমকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১২:৫৯ পিএম | আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১২:৫৯ পিএম
“সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেচে থাকার লড়াই”– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার, সকাল ১১ ঘটিকা (৩রা এপ্রিল'২০২৬) রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও 'আমরা বিএনপি পরিবার'- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং সংগঠনটির সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে অসহায় টুলি বেগমের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
এসময় প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপি’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে নতুন অটোরিকশা উপহার ও চিকিৎসা সহায়তা দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন– রাজশাহীমহানগর বিএনপির সাধারন সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারী সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, "সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেচে থাকার লড়াই”– শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পরামর্শে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল অসহায় মোছা: টুলি বেগমের পরিবারের কাছে উপহার পৌঁছে দিলো।
আরও পড়ুন
- খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প
- ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত
- ডা. মঈনুল হাসানের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অবতরণে ইতালির বাধা, ফিরে গেল মার্কিন যুদ্ধবিমান
- জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের
- আজও মধ্যপ্রাচ্যের চার ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা
- ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করতে উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী
- বাড়ছে সিগারেটের দাম