1. »
  2. জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০২:০৬ পিএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০৪:৫৫ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের  ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর মহাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত সরকারি তিতুমীর কলেজের সাবেক ভিপি মো. হানিফের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

আজ ০৪ এপ্রিল (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন প্লাস্টিক ইউনিটে হানিফের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক অগ্রগতির খোঁজ নিতে যান বিশিষ্ট অর্থোপেডিসিয়ান ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ। তিনি হাসপাতালে গিয়ে আহত হানিফ ও তার স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

এসময় ডা. আমান তারেক রহমানের পক্ষ থেকে মো. হানিফ ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় প্রচার শেষে বাসায় ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন। 

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অপারেশন সম্পন্ন এবং বর্তমানে তিনি বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।